ধর্ষণের প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মোমবাতি প্রজ্জ্বলন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।।
সারাদেশে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের   প্রতিবাদে মোমবাতি প্রজ্জ্বলন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্যের পাদদেশে সন্ধ্যা ৭ টায় মোমবাতি প্রজ্জ্বলন করে তারা। 
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহর সঞ্চালনায় সংগঠনটির নেতাকর্মীবৃন্দ ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা রোধে বক্তব্য রাখেন।
এসময় শাখা ছাত্রলীগের সহ সভাপতি হাসান বিদ্যুৎ, যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজীদ ইসলাম গল্প, সাংগঠনিক সম্পাদক আবু সাদ্দাত মোঃ সায়েম ও এম এম হাসান, কাজী নজরুল ইসলাম হলের সহ-সভাপতি নাজমুল হাসান পলাশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার সাকিবসহ অনেকেই বক্তব্য রাখেন।
বক্তারা দ্রুত বিচার ট্রাইবুনাল গঠন করে দ্রুততার সাথে ধর্ষণের বিচার সম্পন্ন করার দাবি জানান। তারা বলেন, নারীকে মানুষের চোখে দেখতে হবে, নারীর প্রতি সহিংস মনোভাব দূর করতে হবে।
উদ্বেগজনক হারে ধর্ষণ বেড়ে যাওয়ার ঘটনাকে দেশের সামাজিক অবক্ষয়ের চূড়ান্ত পর্যায় উল্লেখ করে বক্তারা ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন ধর্ষককে দল, ধর্ম দিয়ে বিবেচনা করা এবং স্থানীয় সালিশের মাধ্যমে আপস না করে বরং আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।
কর্মসূচীতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও বিভিন্ন হল শাখার নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

08 October 2020

ধর্ষণের প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মোমবাতি প্রজ্জ্বলন

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে