আঃ সালাম ফোরকানিয়া ও হাফেজিয়া মাদ্রাসায় উন্নয়নের আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাট জেলার মোংলা উপজেলায় ঐতিহ্যবাহী আঃ সালাম ফোরকানিয়া ও হাফেজিয়া মাদ্রাসায় উন্নয়নের ধারাবাহিকতায় এক আলোচনাসভা,দোয়া ও মিলাদ মাহফিল এর আয়োজন করা হয়।
শনিবার (১০অক্টোবর)বাদ যোহর আঃ সালাম ফোরকানিয়া ও হাফেজিয়া মাদ্রাসায় আলোচনা,দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে মাদ্রাসা কর্তৃপক্ষ।এতে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সভাপতি এস,এম,কবির হোসেন।
আলোচনো সভায় মাদ্রাসার উন্নয়নের জন্য সকলের সাহায্য কামনা করা হয়।মাদ্রাসার উন্নয়নের স্বার্থে সকলকে এগিয়ে আসতে অনুরোধ জানান সভাপতি কবির হোসেন।
তিনি আরো বলেন,এই মাদ্রাসা আপনার আমার।আপনার আমার সন্তানরাই এই মাদ্রাসা থেকে একদিন বড় হাফেজ হয়ে বের হবে।এই মাদ্রাসায় অনেক ইয়াতিম সন্তান আছে তাদের দেখ-ভালের দায়িত্বও আমাদের নিতে হবে।
মাদ্রাসার মোহতামিম হাফেজ হাসান হাওলাদার এর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন,মোংলা পৌর আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, ১ং ওয়ার্ড আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী,আওয়ামীলীগ নেতা হেমায়েত হোসেন,মিলন শিকারী,১নং ওয়ার্ড যুবলীগ এর সভাপতি মাঈনুল হোসেন মিন্টু,যুবলীগ নেতা হাসিব খান,এম,এইচ,শান্তসহ স্থানীয় গন্য মান্য অনেক ব্যাক্তি বর্গ।
