গ্রামীণ ১০ কোটি মানুষ পাচ্ছে উচ্চ গতির ইন্টারনেট

অনলাইন ডেস্ক ।।

এই বছরের মধ্যেই উচ্চ-গতি সম্পন্ন ইন্টারনেট সেবা পেতে যাচ্ছে গ্রামাঞ্চলের প্রায় ১০ কোটি মানুষ ।

বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের রবিবারের ফেসবুক পাতায় এই তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়েছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ইউনিয়ন পরিষদ পর্যায়ে দুই হাজার ৬০০ ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা সরবরাহ করতে তথ্য সরকার-৩ প্রকল্প হাতে নিয়েছে।

ওই প্রকল্পের সর্বশেষ প্রতিবেদন অনুসারে, ৬৩ টি জেলার ৪৪৮ টি উপজেলার আওতাধীন দুই হাজার ৬০০ ইউনিয়নে ব্রডব্যান্ড নেটওয়ার্ক স্থাপন করা হচ্ছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এটি নগর ও গ্রামীণ অঞ্চলের বৈষম্য দূরীকরণে সহায়তা করবে এবং ডিজিটাল প্রযুক্তির সুবিধা গ্রামীণ অঞ্চলে সহজেই পাওয়া যাবে।

Share this news as a Photo Card

12 October 2020

গ্রামীণ ১০ কোটি মানুষ পাচ্ছে উচ্চ গতির ইন্টারনেট

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে