ফেনী নজরুল একাডেমিতে নিরাপত্তায় সিসি ক্যামরা স্থাপন

বিশেষ প্রতিনিধি ।।

ফেনীর পরশুরাম উপজেলা পরিষদ প্রাঙ্গণ সহ নজরুল একাডেমি ভবনের অফিস কক্ষ,সংগীত, নৃত্য, আবৃত্তি, চিত্রাংকন কক্ষসহ প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে সিসি ক্যামরা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেছেন পরশুরাম পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহামেদ চৌধুরী সাজেল,জেলা পরিষদ সদস্য এম সফিকুল হোসেন মহিম, পরশুরাম পৌরসভার প্যানেল মেয়র(২) মোঃ কামাল উদ্দিন সহ প্রমুখ।

নজরুল একাডেমির সাধারণ সম্পাদক ও পরশুরাম প্রেসক্লাবের সভাপতি আবু ইউসুফ মিন্টু জানান, নজরুল একাডেমি ভবনে প্রতিটি কক্ষে সিসি ক্যামরার সতর্কবার্তা টাঙানো হয়েছে। কেউ যাতে কোনো দুষ্কর্ম করার আগে একবার অন্তত ভেবে দেখে যে তাঁর কার্যক্রম নজরদারি করা হচ্ছে। সে কারণেই সিসিটিভি স্থাপন করা হয়েছে। এখন থেকে ভিডিওর মাধ্যমে নজরদারির ব্যবস্থায় সিসিটিভি (ক্লোজড সার্কিট টেলিভিশন) ইন্টারনেটের মাধ্যমে উপজেলা প্রশাসনসহ একাডেমি কর্তৃপক্ষ নিয়ন্ত্রন করবেন।

নজরুল একাডেমি সদস্য রিয়া, তাহিনা তন্নি,রিয়া নাথ,গৌরি দাস জানান সিসি ক্যামেরা স্থাপনের কারণে নজরুল একাডেমি ভবন এখন থেকে নিরাপত্তার চাদরে ঢেকে যাবে শিক্ষার্থী সহ সবার নিরাপত্তা নিশ্চিত সম্ভব হবে। এতে তাঁরা খুবই আনন্দিত এবং তাঁদের অভিভাবকরাও সন্তানদের নিয়ে স্বস্তিতে থাকবেন।