নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সহায়তায় বাংলাদেশ বিমান বাহিনীর জরুরী সেবা

নিজস্ব প্রতিবেদক ।।
করোনা পরবর্তী নিউমোনিয়ায় আক্রান্ত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল সার্জন ডাঃ আব্দুল ওয়াহাব কে গুরুতর অবস্থায় মঙ্গলবার (১৩-১০-২০২০) জরুরী ভিত্তিতে ময়মনসিংহ হতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এডব্লিউ-১৩৯ হেলিকপ্টার যোগে ঢাকায় স্থানান্তর করা হয়।
‘In Aid to Civil Power’ এর আওতায় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের প্রতিশ্রুতি নিশ্চিতকল্পে বাংলাদেশ বিমান বাহিনী করোনাভাইরাস প্রতিরোধে জরুরী বিমান পরিবহন এবং মেডিক্যাল ইভাকোয়েশন (MEDEVAC) সেবা পেশাদারিত্বের সাথে অব্যাহত রেখেছে।
এরই ধারাবাহিকতায়, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এর প্রয়োজনীয় দিক নির্দেশনায় উক্ত মেডিক্যাল ইভাকোয়েশন (MEDEVAC) মিশন পরিচালনা করা হয়।
করোনা পরবর্তী নিউমোনিয়ায় আক্রান্ত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল সার্জন ডাঃ আব্দুল ওয়াহাব এর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ হতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এডব্লিউ-১৩৯ হেলিকপ্টার যোগে জরুরী ভিত্তিতে ঢাকায় আনা হয়।
উল্লেখ্য যে, তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, ঢাকায় প্রেরণ করা হয়।

Share this news as a Photo Card

14 October 2020

নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সহায়তায় বাংলাদেশ বিমান বাহিনীর জরুরী সেবা

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে