১৬ অক্টোবর খুলছে দেশের সব সিনেমা হল,মানতে হবে স্বাস্থ্যবিধি

অনলাইন ডেস্ক ।।

১৬ অক্টোবর থেকে সারা দেশের সিনেমা হলগুলোতে চলচ্চিত্র প্রদর্শনের অনুমতি দিয়েছে তথ্য মন্ত্রণালয়।

কোভিড-১৯ এর বর্তমান পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি পালন ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে সিনেমা হলের আসন সংখ্যার কমপক্ষে অর্ধেক খালি রাখা সাপেক্ষে এ অনুমতি দিয়ে তথ্য মন্ত্রণালয় বুধবার(১৪ অক্টোবর) একটি পত্র জারি করেছে।

এর আগে চলচ্চিত্র অঙ্গনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ১৬ অক্টোবর থেকে সিনেমা হল খোলার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছিলেন।

Share this news as a Photo Card

14 October 2020

১৬ অক্টোবর খুলছে দেশের সব সিনেমা হল,মানতে হবে স্বাস্থ্যবিধি

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে