শিশু ফাতেমা ফিরে পেলো তার পিতা-মাতাকে

নিজস্ব প্রতিবেদক ।।

নিখোঁজ হওয়ার প্রায় মাস পর শিশু ফাতেমা (১০) ফিরে পেলো তার পিতামাতাকে

বুধবার (১৪ অক্টোবর) ওই শিশুকে লক্ষ্মীপুর জেলা দায়রা জজ (নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল) বিচারকের অনুমতি পাওয়া পর তার পিতামাতার কাছে তাকে বুঝিয়ে দেওয়া হয়

এসময় শিশুর পিতা নুর কবির, মাতা জান্নাতুল ফেরদৌস, দাদা: তোফাজ্জল হোসেন, স্থানীয় ইউপি সদস্য মো: ফরহাদ হোসাইন, সরকারী শিশু পরিবার (বালিকা) নোয়াখালী সহকারী তত্বাবধায়ক শফিক উদ্দিন ভৃঁইয়া, প্রবেশন অফিসার মুহাম্মদ মাহবুবুর রহমান স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন

এঘটনায় প্রবেশন অফিসার উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মুহাম্মদ মাহবুবুর রহমান সাংবাদিকদের জানান, গত ২০ আগষ্ট রামগতি উপজেলার আলেকজান্ডারের পাবলিক টয়লেট পাশে শিশু ফাতেমা কান্না করায় স্থানীয়রা পুলিশে সোপর্দ করে। পরে আদালতের নির্দেশে ওই শিশুকে সরকারী শিশু পরিবার (বালিকা) নোয়াখালীতে রাখা হয়