দলে অনুপ্রবেশকারীদের অপকর্মের ব্যাপারে সতর্ক থাকতে হবে-হুইপ স্বপন

মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি ।।

সরকারের ভাবমূর্তি নষ্ট করতে দলে জামাত বিএনপির অনুপ্রবেশকারীরা নানা অপকর্মের সাথে জড়িত,এতে সরকারের বদনাম হচ্ছে,এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।লালমনিরহাট সার্কিট হাউসের মিলনায়তনে জেলা আওয়ামিলীগের নেতা কর্মীদের সাথে মতবিনিময় কালে বাংলাদেশ আওয়ামি লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন এ কথা বলেন।

বৃহস্পতিবার (১৫অক্টোবর) দুপুরে লালমনিরহাট জেলা সার্কিট হাউস হল রুমে জেলা আওয়ামিলীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির ভাষণে জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন উপস্থিত নেতা কর্মীদের সামনে বক্তৃতা দেন,তিনি সংগঠন শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে বলেন,একই পরিবারের একাধিক সদস্য দলের বড় পদ যেন না পায় এবং কোন অনুপ্রবেশকারী দলের পদ না পায় সে ব্যাপারে সতর্ক করেন সকলকে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামিলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য,রংপুর বিভাগীয় প্রতিনিধি সাবেক সংসদ সদস্য অ্যাডঃসফুরা বেগম রুমী,জেলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক অ্যাডঃ মতিয়ার রহমান,জেলা আওয়ামিলীগের সহ সভাপতি সিরাজুল হক,পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পাটগ্রাম উপজেলা আওয়ামিলীগের সাধারসম্পাদক রুহুল আমিন বাবুল,লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, ছাত্রলীগ, যুবলীগ,সেচ্ছাসেবকলীগ,তরুনলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।