চীনা অর্থনীতি ছাড়িয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রকে

অনলাইন ডেস্ক ।।

করোনার সংক্রমণে গোটা বিশ্বের অর্থনীতি ধুঁকছে। অধিকাংশ দেশের জিডিপি-তে ঋণাত্মক বৃদ্ধি বা সঙ্কোচনকিন্তু তার মধ্যেও করোনা সংকট কাটিয়ে বিশ্ব অর্থনীতিতে আরো বাড়বে চীনের প্রভাব। এমনই পূর্বাভাস দিল আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ)

২০২১ সালে বিশ্ব অর্থনীতিতে যে আর্থিক বৃদ্ধি হবে, তার মধ্যে ২৬ দশমিক শতাংশ আসতে পারে চীন থেকে। ২০২৫ সালে সেটা বেড়ে হতে পারে ২৭ দশমিক শতাংশ।

বর্তমানে ক্রয় ক্ষমতার নিরিখে বিশ্ব অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের অবদান ২৩ শতাংশেরও বেশি। সেখানে চীনের অবদান ১৫ দশমিক ৫ শতাংশের মতো। ২০২৫ সালের যে অর্থনৈতিক চিত্র আইএমএফ প্রকাশ করেছে, সেই তথ্য নিয়ে ব্লুমবার্গের দাবি, ২০২৫ সালে চীনের সেই অবদান বেড়ে হতে পারে ২৭ দশমিক ৭ শতাংশ। আর যুক্তরাষ্ট্রের অবদান নেমে যেতে পারে ১০ দশমিক ৪ শতাংশে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকতে পারে ভারত, ১৩ শতাংশ অবদান নিয়ে।-আনন্দবাজার পত্রিকা