নোয়াখালীতে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ

নোয়াখালী প্রতিনিধি ।।
নোয়াখালী জেলা শহর মাইজদী ও বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার(১৭ অক্টোবর) এসব সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ দু’টিতে প্রধান অতিথি ছিলেন পুলিশের চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন। এসময় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সমাবেশে অংশগ্রহণ করেন।
সকালে একলাশপুর ফাজিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত সমাবেশে পুলিশের চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বলেন, একলাশপুরে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনা কেবল পুলিশ প্রশাসনকে নয়, পুরো জাতিকে লজ্জার মধ্যে ফেলে দিয়েছে। এ ঘটায় জড়িতদের প্রত্যেকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে।
এ সময় তিনি বিভিন্ন বাহিনীর সদস্য, ধর্ষণ ও নারী নির্যাতনের সাথে জড়িতদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
