রায়পুরে ভবন থেকে পড়ে মৃত্যুশয্যায় স্কুল ছাত্রী

রায়পুর সংবাদদাতা ।।
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় বিদ্যুতস্পৃষ্ঠ হয়ে–দ্বিতলা ভবন থেকে পড়ে একটি শিশুটি মারাত্নক জখম হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যুশয্যায় রয়েছে। আহত শিশুটির নাম ভাবনা আক্তার (১২) ।
শনিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার উত্তর চরআবাবিল ইউপির হায়দরগন্জ বাংলাবাজার এলাকায় ঘটনাটি ঘটে। আহত বাভনা আক্তার উত্তর চরআবাবিল ইউনিয়নের হায়দরগঞ্জের বাংলাবাজার এলাকার হুমায়ুন কবির বাচ্চু আস্ফানের মেয়ে ও বন্ধন একাডেমীর ৮ম শ্রেণীর ছাত্রী।।
বিকালে উত্তেজিত এলাকাবাসী ওই ভবনটির সামনের অংশ ভাংচুর করে পুলিশ ও জনপ্রতিনিধির কাছে উপযুক্ত বিচার দাবি করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে বন্ধন একাডেমির পাশের ভবনে মক্তব পড়তে যায় বামনা। ছুটি শেষে শিক্ষকের নির্দেশে সহপাঠি মোহনার সাথে ওই ভবনে ছাদে পানির লাইন চালু করতে উঠে। এসময় মোহনার অগোচরে বামনা প্রবাসী বাবুল মাঝির দ্বিতলা ভবনের ছাদে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নীচে পাকা রাস্তায় পড়ে যায় বামনা। এতে তার শরীরের অর্ধেক অংশ পুড়ে যায় ও মাথায় মারাত্নক জখম হয়। তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।। কিশোরি মেয়েটির অবস্থা আশংকাজনক।
এ ঘটনায় ভবন মালিকের ছেলে ফারুক মাঝি মোবাইলে জানান, ভবন নির্মানের সময় সামনের অংশ বাড়তি করায় ভুল হয়েছে। আহত স্কুল ছাত্রীর চিকিৎসার সকল খরচ বহন করছি। স্থানীয়ভাবে বৈঠক বসে সিদ্ধান্ত নেয়া হবে।
রায়পুর পল্লী বিদ্যুতের হায়দরগঞ্জ শহড়ের কার্যালেয়র ইনচার্জ লুতফুর রহমান বলেন, ওই ভবনটি করার আগেই বিদ্যুত লাইন সংযোগ দেয়া হয়েছে। দুই ভবনের মালিক তাদের ভবনের সামনের অংশ ভেঙ্গে ফেলতে বললেও তারা শুনেনি। আমরা আইনগতভাবে ব্যবস্থা নিচ্ছি।
রায়পুরের হায়দরগণ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ জাহাঙ্গির বলেন, খবর পেয়েছি শিশুটি ঢাকায় একটি চিকিৎসাধীন অবস্থা আছেন। তার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
