চাটখিলে পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নিহত

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ 

নোয়াখালীর চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নে পূজা মন্ডপে বিদ্যুৎস্পৃষ্টে সুভাষ চন্দ্র দে নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সন্ধ্যায় লোকজনের সাথে পূজা মন্ডপে এসেছিলেন ৬০ বছর বয়সী ওই ব্যক্তি।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সোমপাড়া সনাতন হরিসভা মন্ডপে এ দূর্ঘটনা ঘটে। নিহত সুভাষ চন্দ্র দে প্রসাদপুর গ্রামের মৃত গোপাল চন্দ্র দে এর ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, সাহাপুর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের সোমপাড়া বাজারের পাশ্ববর্তী সোমপাড়া সনাতন হরিসভা মন্ডপে পূজা চলছিল। পূজা উপলক্ষ্যে বিদ্যুতের পাশাপাশি মন্ডপে আলোর জন্য জেনারেটরের ও ব্যবস্থা করা হয়। সন্ধ্যায় পূজা দেখতে আসা সুভায় চন্দ্র দে ডেকারেটরের বাঁশের সাথে লাগানো জেনারেটর-বিদ্যুৎ তারে লাইনে লিকেজ থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

24 October 2020

চাটখিলে পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নিহত

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে