লক্ষ্মীপুরে তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসা ছাত্র- ছাত্রীদের সবক প্রদান অনুষ্ঠান

মুজাহিদুল ইসলাম, লক্ষ্মীপুরঃ
আন্তজার্তিক হিফযুল কুরআন প্রতিযোগিতায় একাধিক প্রথম স্থান অর্জনকারী প্রতিষ্ঠান “তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন” ঢাকা কর্তৃক পরিচালিত তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা লক্ষ্মীপুর শাখার ছাত্র- ছাত্রীদের সবক প্রধান অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
২৬ অক্টোবর সোমবার বিকেল ৩ ঘটিকার সময় লক্ষ্মীপুর পৌর ৭ নং ওয়ার্ড, খান ভিলা,কালুহাজী রোড, তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ২০২০ লক্ষ্মীপুর জেলা শাখার হেফজ বিভাগের ৬২ জন ছাত্র- ছাত্রীদের সবক প্রধান করেন।
প্রতিষ্ঠানের লক্ষ্মীপুর শাখার ডিরেক্টর মুহাম্মদ ইকরামুল হক এর সভাপতিত্বে সবক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টুমচর ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা হারুন আল মাদানী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ নেছার উদ্দিন, চকবাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা তারেক বিন কুুদ্দুছ, হাজিরহাট হামিদিয়া ফাযিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা দেলোয়ার হোসেন, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ ওমর ফারুক।
প্রতিষ্ঠানের শিক্ষক মাওলানা সালাহ উদ্দিনের পরিচালনায় এছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিক সেলিম উদ্দিন নিজামী, প্রভাষক সেলিম রেজা, সাংবাদিক মীর ফরহাদ হোসেন সুমন প্রমুখ।
