লালমনিরহাটে সন্ত্রাশী হামলায় জেলা দলিল লেখক সমিতির সম্পাদক গুরুতর আহত

মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি ।।

লালমনিরহাট জেলা শহড়ের বিশিষ্ট সুদের কারবারি এন্তাজের পুত্র সন্ত্রাশী সোহেলের হামলায়,জেলা দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক হামিদুল গুরুতর আহত।এই ঘটনায় লালমনিরহাট সদর থানায় সন্ত্রাশী সোহেল রানা(৩২)সহ অজ্ঞাত কয়েকজনের নাম দিয়ে সদর থানায় মামলা দায়ের করা হয় রাতে।

মঙ্গলবার ২৭ অক্টোবর, ঘটনার বিবরণে জানা যায়, লালমনিরহাট জেলা দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক হামিদুল ইসলাম দৈনন্দিন কাজ শেষে বাড়ী যাবার জন্য রওয়ানা হয়ে পথিমধ্যে সাপটানা রোডস্থ সিরাজুলের পেট্রলপাম্পে মটর সাইকেলের তেল নেবার জন্য দাঁড়ান।এ সময় মাদক সেবী সন্ত্রাশী সোহেল ও তার বাহিনীর সদস্যরা ধারালো অস্ত্র সহ হামিদুলের উপর হামলা করে গুরুতর জখম করে, হামিদুলের চিৎকারে আশে পাশের সড়ক থেকে লোকজন দৌড়ে এসে হামিদুল কে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।এ সময় হামিদুলের ব্যাগ থেকে দুর্বৃত্তরা দলিল রেজিস্ট্রারের দুই লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

সন্ত্রাশী সোহেল শহড়ের সবচেয়ে বড় সুদের কারবারি এন্তার ছেলে,বাবার সুদের টাকা উঠাতে প্রায়শঃ শহড়ের নিরীহ লোকদের ধরে এনে তার টর্চার সেলে আটকে রেখে নির্যাতন করতো।বাবার অবৈধ টাকায় আনন্দ ফুর্তি করতে সে সবসময় মাদক গ্রহন করতো।ইতিপূর্বে ছিনতাই,মাদক গ্রহণ সহ চাঁদাবাজির মামলায় একাধিকবার গ্রেফতার হয়েছিল।বাবার টাকার জোরে কদিন বাদে কারাগার থেকে বেরিয়ে এসে পুনরায় নানা অপকর্মের সাথে জড়িয়ে পড়ে সন্ত্রাশী সোহেল।এমন অভিযোগ করেন লালমনিরহাট জেলা দলিল লেখক সমিতির সভাপতি আবু বক্কর সিদ্দিক।

এদিকে কয়েকজন ভুক্তভোগী জানান সন্ত্রাশী সোহেল মাদকাসক্ত।সে প্রায়ই নেশাগ্রস্থ হয়ে নিরীহ লোকজনদের মারধর করতো,বিভিন্ন মানুষ কে জোর করে ধরে এনে জোর জবরদস্ত ভাবে টাকা উত্তোলন করতো।দিনমজুর রিক্সাচালকদের কাছ থেকে জোর করে টাকা ছিনিয়ে নিত,এর প্রতিবাদ করলে তাদের মারধর করতো।তার বিরুদ্ধে দুই ডজনের বেশী মামলা রয়েছে।অবিলম্বে সন্ত্রাশী সোহেল কে গ্রেফতারের জন্য ভুক্তভোগীরা দাবী করেন।এদিকে হামিদুলের ব্যাবহৃত মোটর সাইকেলে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করায় ব্যাপক ক্ষতিগ্রস্থ হয় মোটর সাইকেল টি।