কমলনগরে চর লরেন্স বাজার ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভা

শাকিল মাহমুদ,কমলনগর প্রতিনিধি ।।
কমলনগর উপজেলার চর লরেন্স বাজার ব্যবস্হাপনা কমিটি নিয়ে ব্যবসায়ী ও ঘর মালিক দের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ নং হাজিরহাট ইউনিয়ন পরিষদের উদ্যোগে (২৭ অক্টেবর) মঙ্গলবার চর লরেন্স বাজার ঈদগাহ ময়দানে লক্ষীপুর জেলা পরিষদের সদস্য গিয়াস উদ্দিন মোল্লার সভাপতিত্বে হারুন মেম্বারের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৭নং হাজির হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন।
এসময় উপস্হিত ছিলেন কমান্ডার শফিক উদ্দিন,আলমগীর হোসেন অাবুনূর,জাহিদুল ইসলাম রনি,আমির হোসেন শিপন,শাহিদুল ইসলাম শাহিন,আবদুর রহমান পাটেয়ারী,ফিরোজ উদ্দিন ভূঁইয়া,ফখরুল মেম্বার,মিল্টন সহ প্রমূখ।
উক্ত সভায় বক্তরা বলেন দীর্ঘ ১০ -১২ বছর চর লরেন্স বাজারে কোনো নির্বাচন হচ্ছেনা,নতুন নির্বাচন করার লক্ষে বাজার ব্যবসায়ী ও ঘর মালিকদের সাথে আমরা আলেচনা সভা করেছি,বাজারের উন্নয়ন গতিশীল করার লক্ষে নতুন নির্বাচন প্রয়োজন বলে মনে করেন বক্তরা।
উপস্হিত থাকা সকল ব্যবসায়ী ও মালিকগন নতুন নির্বাচনের পক্ষে মত দিয়েছেন বলে জানা গেছে।পরিশেষে বক্তারা নতুন নির্বাচন করার লক্ষে প্রশাসনের দৃষ্টি কামনা করেছে যাতে দ্রুত চর লরেন্স বাজার নির্বাচন অনুষ্ঠিত হয়।
