চাটখিল সাব-রেজিস্ট্রি অফিসের নকল নবীশ এসোসিয়েশনের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ 
বাংলাদেশ এক্সট্রা- মোহরার  (নকল নবীশ) এসোসিয়েশন কায্যকরী পরিষদ  চাটখিল সাব-রেজিস্ট্রি অফিস শাখার নব-নির্বাচিত  কমিটির  পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার ২৯ অক্টোবর চাটখিল সাব-রেজিস্ট্রি অফিসে  এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল সাব-রেজিস্ট্রার মোঃ সিরাজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল দলিল লিখক সমিতির সভাপতি  মোঃ মমিনুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক মোঃ স্বপন পাটোয়ারী চাটখিল সাব-রেজিস্ট্রি অফিসের সহকারী সাহাব উদ্দিন।
বাংলাদেশ এক্সট্রা- মোহরার  (নকল নবীশ) এসোসিয়েশন কায্যকরী পরিষদ  চাটখিল সাব-রেজিস্ট্রি অফিস শাখার নব-নির্বাচিত  কমিটির সভানেত্রী মনিরা আক্তার মুন্নির সভাপতিত্বে অর্থ সম্পাদক রুবী আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন দলিল লিখক মোঃ সাইফুল আজম সুজন, মোঃ আলমগীর হোসেন ও (নকল নবীশ) এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য, গত ১২ অক্টোবর   বাংলাদেশ এক্সট্রা- মোহরার  (নকল নবীশ) এসোসিয়েশন কায্যকরী পরিষদ  চাটখিল শাখার কমিটিতে মনিরা আক্তার মুন্নি সভাপতি নুরুজ্জামান সহ-সভাপতি জাহেদুল ইসলাম সাধারণ সম্পাদক রুবী আক্তার অর্থ সম্পাদক এবং পারভীন আক্তার সাংগঠনিক ও প্রচার সম্পাদক নির্বাচিত হয়।