কমলনগরে ব্যবসায়ীদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা

শাকিল মাহমুদ,কমলনগর প্রতিনিধি ।।
কমলনগর উপজেলার চর লরেন্স বাজার ব্যবস্হাপনা  কমিটির নির্বাচন নিয়ে ব্যবসায়ী ও ঘর মালিকদের সাথে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টেবর) বিকেলে উপজেলার রির্সোট সেন্টারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে ৭নং হাজির হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিনের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য দেন কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান  মেজবাহ উদ্দিন আহম্মেদ বাপ্পি।
এসময় আরো ছিলেন কমলনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর,মহিলা ভাইস চেয়ারম্যান রোখসানা আক্তার রুক্সি,বীর মুক্তিযুদ্ধা শফিক উদ্দিন কমান্ডার,বীর মুক্তিযুদ্ধা মাস্টার মফিজ উল্লাহ,ডাঃ হোসেন অাহম্মেদ,লক্ষীপুর জেলা পরিষদের সদস্য গিয়াস উদ্দিন মোল্লা,লরেন্স বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নূর আলম সেলিম,আবদুর রহমান পাটোয়ারী,শাহিদুল ইসলাম শাহিন,হারুন মেম্বার,ফখরুল মেম্বার,আমির হোসেন শিপন,ইফরান বাবু,শরিফ উদ্দিন মিল্টন,গিয়াস উদ্দিন শাকিল সহ প্রমূখ।
 উক্ত সভায় বক্তারা বলেন চর লরেন্স বাজারে দীর্ঘ দিনে কোনো ভোট নেয়,বর্তমান বাজার কমিটি থাকা সত্বে ও বাজারের কোনো ভালো পরিবেশ নেয়। নোংরা পরিবেশে জীবন যাপন করতে হয় বাজার ব্যবসায়ীদের।বর্তমান কমিটির ব্যর্থতা তূলে ধরে বক্তরা বলেন ১০-১২ বছর হয়েছে বাজার পরিচালনা কমিটির নির্বাচন হয়েছে কিন্তু কোনো উন্নয়ন মূলক কাজ হয় নাই।বাজার প্রতিনিয়ত চুরি হচ্ছে কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছেনা।বাজারের কোনো কাজে তাদের কে পাওয়া যাচ্ছেনা,বর্তমান কমিটিকে অযোগ্য বলে ঘোষনা করেছেন বক্তারা।
চর লরেন্স বাজার ব্যবসায়ী ও ঘর মালিক দের একটাই দাবি বাজারের নতুন নির্বাচন দিয়ে যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করে একটা সুন্দর কমিটি দিয়ে যেনো বাজার পরিচালনা করে সেই প্রত্যাশায় করেন ব্যবসায়ী ও ঘর মালিক বৃন্দ।