পবিপ্রবিতে কর্মচারীদের কর্মবিরতি পালন ও অনশনের ঘোষণা

মো. সুমন মৃধঃ দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আপ-গ্রেডেশন, বেতন-ভাতা বৃদ্ধিসহ ১০দফা দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছে ৩য়-৪র্থ শ্রেণী কর্মচারী পরিষদ।
রবিরার (১ নভেম্বর) সকাল ৯টা থেকে ক্যাম্পাসের প্রশাসনিক ভবন জয়বাংলা চত্বরে তিন শতাধিক কর্মচারী এই কর্মসূচীতে অংশগ্রহন করেন। সমাবেশে বক্তৃতা করেন কর্মচারি পরিষদের সভাপতি মো. মজিবুর রহমান মৃধা, সাধারন সম্পাদক মো. বদরুজ্জামান জনি প্রমুখ।
বক্তারা বলেন, কর্মচারীদের সাথে কর্তৃপক্ষের বৈষম্যমূলক আচরণ কোনোভাবেই মেনে নেয়ার সুযোগ নেই। এসব যৌক্তিক দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত কর্মচারীরা কেউ ঘরে ফিরে যাবে না তাই লাগাতার কর্মসূচী চলবে। দাবি না মানা হলে পরবর্তীতে লাগাতার কর্মসুচি দেয়া হবে বলে ঘোষণা করেন কর্মচারি পরিষদের সভাপতি মো. মজিবুর রহমান মৃধা।
উল্লেখ্য, ২১ অক্টোবর মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে দিনব্যাপী শুরু হয় কর্মচারী পরিষদের ১০দফা দাবী আদায়ে লাগাতার আন্দোলন। রবিবার বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ-সমাবেশ চলছে।
