অনলাইনে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

অনলাইন ডেস্ক ।।

এবার অনলাইনে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর যে সফটওয়্যারের প্রস্তাব করেছিলেন তা ভর্তি পরীক্ষা নেওয়ার মতো প্রয়োজনীয় সক্ষমতা অর্জন করেনি।

প্রফেসর ড. মুনাজ আহমেদ নূরও স্বীকার করেছেন, তার উদ্ভাবিত ‘প্রক্টরড রিমোট এক্সামিনেশন সিস্টেম’ সফটওয়্যারটি মূলত বিশ্ববিদ্যালয়সমূহের অভ্যন্তরীণ পরীক্ষার মূল্যায়নের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এটি বর্তমান অবস্থায় অনলাইনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য উপযোগী নয়।

গত ১৭ অক্টোবর উপাচার্য পরিষদের সভায় অনলাইন পরীক্ষার ব্যাপারে প্রস্তাব আসে। এজন্য মুনাজ আহমেদ নূরের ‘প্রক্টরড রিমোট এক্সামিনেশন সিস্টেম’ নামের সফটওয়্যারটি পরীক্ষা করে দেখার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-ইউজিসিকে অনুরোধ করা হয়।

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ এর সভাপতিত্বে মঙ্গলবার এই সফটওয়্যারের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন ইউজিসি সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. হাফিজ মো. হাসান বাবু, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. মোস্তফা আকবরসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার বিশেষজ্ঞরা।

Share this news as a Photo Card

03 November 2020

অনলাইনে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে