লক্ষ্মীপুরে এডাব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ।।

বাংলাদেশে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থা সমুহের শীর্ষ সমন্বয়কারী সংগঠন এডাব,র লক্ষ্মীপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার(৪ নভেম্বর,২০২০)সকালে শহরের সোনার বাংলা চাইনিজ রেষ্টুরেন্টে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

বার্ষিক সাধারণ সভায় সেডো সংস্থার নির্বাহী পরিচালক ও এডাব লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মোঃ হোসেন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন এস এম আনিসুর রহমান,বিভাগীয় সমন্বয়কারী,এডাব,চট্টগ্রাম।এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন এডাব’র নির্বাহী ও সাধারণ পরিষদের সদস্যবৃন্দ।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াকাস সংস্থার নির্বাহী পরিচালক জনাব মুহাম্মদ সফিকুল ইসলাম,এমসিএসডিএস সংস্থার নির্বাহী পরিচালক পারভীন আক্তার,রুপসী সংস্থার নির্বাহী পরিচালক ফারজাহান আক্তার সহ প্রমুখ।

সিডব্লিউসিএ’র নির্বাহী পরিচালক ও এডাব লক্ষ্মীপুর জেলা শাখার সদস্য সচিব পারভীন হালিম এর সঞ্চালনায় সভায় বক্তারা বলেন,এডাব লক্ষ্মীপুর জেলায় তৃনমুল পর্যায়ে নিরিহ অসাহায় মানুষের মাঝে স্বাস্থ্যসেবা, আত্বকর্মসংস্থান সৃষ্টি,দারিদ্র্য বিমোচন, দুর্যোগ ও জাল বায়ু প্রতিরোধে কায্যক্রমে স্বেচ্ছায় অলশগ্রহন,কভিট -১৯ (করোনা) থেকে সচেতন ও প্রতিকারের ও প্রতিরোধে সকলে নিরালস ভাবে কাজ করে যাচ্ছে।

সভায় সভাপতি তার বক্তব্যে বলেন, লক্ষ্মীপুর জেলা শাখা আরো একটিভ ও গতিশীল করার জন্য নতুন সদস্য বাড়ানো হবে ২০২১/২২ সালে এডাব আরো শক্তি সঞ্চয় করে লক্ষ্মীপুর জেলায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সেচ্ছাসেবী হিসাবে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলে ১৭টি এজেন্ডা বাস্তবায়নে অংশ গ্রহন করবে।

সকল সদস্যদের সকল কাজে স্বেচ্ছায় উপস্থিতি থেকে সাংগঠনিক কাঠামো শক্তশালি হয়ে একযোগে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন বার্ষিক সাধারণ সভায়।