মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন,প্রতিবাদে দুমকিতে মানববন্ধন

মো: সুমনমৃধা: দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

ফ্রান্সে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মানববন্ধন করছে পটুয়াখালীর দুমকি উপজেলা শাখার বাংলাদেশে জমিয়তে হিযবুল্লাহ্, যুব ও ছাত্র হিযবুল্লাহ্ এবংনবী প্রেমিক দুমকির তৌহিদীজনতা।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সকাল ১০ ঘটিকায় দুমকি নতুন বাজার সংলগ্ন এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে প্রায় ৫শতাধিক ধর্মপ্রাণ মুসলমান জনতা উপস্থিত হয়।

উক্ত মানববন্ধনে আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আব্দুল মজিদ সাহেবের সভাপতিত্বে দুমকি উপজেলা শাখার বাংলাদেশে জমিয়তে হিযবুল্লাহ্, ও যুব ছাত্র হিযবুল্লাহ্ এর (সভাপতি, সাধারন সম্পাদক) এবং দুমকি নতুন বাজার ব্যবসায়িক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সমাজের বিভিন্ন ধর্মপ্রাণ মুসলমানরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, ফ্রান্স সরকার মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে বিশ্ব মুসলিমের কলিজায় আঘাত হেনেছে। ফ্রান্স সরকার নবীর বিরুদ্ধে প্রকাশের মাধ্যমে বিশ্ব মুসলিমকে উস্কেদিয়ে ধর্মযুদ্ধ বাধানোর ষড়যন্ত্র চালাচ্ছে।

তারা আরও বলেন, ফ্রান্স সরকারকে অবিলম্বে এ ধৃষ্টতাপূর্ন ব্যঙ্গচিত্র প্রচারনা বন্ধ করতে হবে। অন্যথায় ফ্রান্সের বিরুদ্ধে সারা বিশ্বের প্রতিবাদের দাবানল ছড়িয়ে পড়ে এবংআমরা নবী প্রেমিকরা ফ্রান্সের সকল পন্য সামগ্রী বর্জন করব।বিশ্বশান্তির দূত হযরত মুহম্মদ (সাঃ) এর অবমাননা বন্ধে ফ্রান্সের বিরুদ্ধে বিশ্বের সকল মুসলিম জনতাকে রুখে দাড়ানোর আহ্বান জানায়।

মানববন্ধনে বক্তারা ফ্রান্স সরকারের এমন কর্মকান্ডের তীব্র নিন্দা জানিয়ে ফ্রান্সকে বয়কটসহ দেশটির সকল প্রকার পন্য বর্জন করার জন্য সকলকে আহ্বান জানান।