মোংলায় শেখ হেলাল উদ্দীন এমপি’র আশু সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠিত

মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

জাতির জনক বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের আশু সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মোংলা পৌর ও উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার(৫ নভেম্বর) বাদ মাগরিব মোংলা পৌর আওয়ামীলীগ কার্যালয় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ হেলাল উদ্দীন এমপি’র মা রিজিয়া নাসেরসহ শেখ পরিবারের সকলের সুস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করা হয়।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-মোংলা উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন,মোংলা পৌর আওয়ামীলীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান,সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম,যুগ্ম সাধারণ সম্পাদক কাজী গোলাম হোসেন বাবলু,২নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ডাঃ আঃ হমিদ(কামরুল),মোংলা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত সরদার,মোংলা পৌর যুবলীগের সভাপতি এস,এম,কবির হোসেন,যুগ্ন সাধারণ সম্পাদক নুর আলম,আওয়ামীলীগ নেতা শেখ বেল্লাল হোসেন ও বিভিন্ন প্রেস মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ প্রমূখ।

দোয়া পরিচালনা করেন মাওঃ মনিরুজ্জামান।

Share this news as a Photo Card

06 November 2020

মোংলায় শেখ হেলাল উদ্দীন এমপি’র আশু সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠিত

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে