সাতক্ষীরায় মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

শেখ আল মামুন,সাতক্ষ্মীরা প্রতিনিধি ।।

আজ শুক্রবার(৬ নভেম্বর) বেলা ৩:৩০ ঘটিকায় পদ্মশাখরা কোহিনুর ক্লাবের আয়োজনে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট ২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানসহ গাংনিয়া সবুজ সংঘ এবং ভাতশালা ফুটবল একাদশ এর মধ্যকার উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, সাতক্ষীরা জনাব মির্জা সালাহউদ্দিন।

অন্যান্যদের মধ্যে এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে এলাকাবাসীকে সচেতন করা সহ মাদক ব্যবসায়ী, মাদকসেবী, মাদক পরিবহনে নিয়োজিত ব্যক্তি, মাদক সংক্রান্তে অর্থ লেনদেনকরী, এবং মাদক ব্যবসায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পৃষ্ঠপোষকতা দানকারী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেয়া হয় এবং এলাকাবাসীকে এ সংক্রান্ত তথ্য প্রদানের আহ্বান জানানো হয়।