জো-বাইডেনের বাসস্থানে এয়ার ডিফেন্স মোতায়েন

অনলাইন ডেস্ক ।।
মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনী ফলাফলের ভিত্তিতে Delaware তে অবস্হিত ডেমোক্রেটিক নমিনি জো বাইডেনের বাসাস্হানের আশেপাশে এয়ার ডিফেন্স মোতায়েন করেছে পেন্টাগন।
 ইতোমধ্যে জো-বাইডেনের বাস্হান এবং পার্শ্ববর্তী এরিয়াকে ন্যাশনাল ডিফেন্স এরোস্পেস ঘোষণা করা হয়েছে। এখন থেকে অনুমতি ছাড়া জো বাইডেনের বাসস্হান এবং তৎসংশ্লিষ্ট ১ নটিক্যাল রেডিয়াস দিয়ে বিনা অনুমতিতে কোন বিমান বা ড্রোন উড়তে পারবেনা।
ইতোমধ্যে জো-বাইডেনের নিরাপত্তায় বাড়তি সিক্রেট সার্ভিস এজেন্ট নিয়োগ দেয়া হয়েছে। সাধারণত এধরণের ভিভিআইপি প্রটোকল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পেয়ে থাকেন।
নির্বাচনী ফলাফলও ইতোমধ্যে জো-বাইডেনের পক্ষে। তাই জো-বাইডেনের জন্যে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্হা নিশ্চিত করতে তোড়জোড় শুরু করেছে পেন্টাগন।
অগ্রিম অভিনন্দন মার্কিন যুক্তরাষ্ট্র নতুন প্রেসিডেন্ট জো বাইডেন।