কিশোর গ্যাং নেতা লিমন ও নিরব অবৈধ আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার

সাজ্জাদ হোসেন চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি ।।
গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগ শুক্রবার(৬ নভেম্বর) দুপুর ১টায় চট্টগ্রামের চকবাজার থানাধীন মেহেদী বাগ এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ সাইফুল আলম লিমন(৩৫)কে গ্রেফতার করেন।
পরবর্তীতে তার দেওয়ার তথ্য মতে নগরীর কোতোয়ালী থানাধীন সিআরবি গোয়ালপাড়াস্থ শহীদ স্মৃতি স্তম্ভের পাশে বর্ণক সংসদ ক্লাবে অভিযান পরিচালনা করে সজল দাশ প্রঃ নিরব(২২)কে অস্ত্র ও ম্যাগজিন সহ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ সাইফুল আলম লিমন এর বিরুদ্ধে নগরীরর বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।