জিম্বাবুয়েকে হারালো পাকিস্তান

অনলাইন ডেস্ক ।।
রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সফরকারী জিম্বাবুয়েকে হারিয়েছে পাকিস্তান। এর আগে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে তিন টি-ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল পাকিস্তান।
শনিবার রাওয়ালপিন্ডিতে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ওয়েসলি মাধেভেরের ফিফটিতে ৬ উইকেটে ১৫৬ রান করে জিম্বাবুয়ে। জবাব দিতে নেমে অধিনায়ক বাবরের ৫৫ বলে ৮২ রানের এক ইনিংসে ভর করে ৬ উইকেট আর ৭ বল হাতে রেখে জিতে যায় পাকিস্তান।
১৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই দাপুটে ব্যাটিং করতে থাকেন পাকিস্তানের দুই ওপেনার ফখর জামান ও বাবর আজম। দু’জনে ওপেনিং জুটি ভাঙেন ব্লেসিং মুজারাবানি। ১২ বলে ১৯ রান করে বিদায় নেন ফখর। এরপর বাবরের ব্যাটে লক্ষ্যের দিকে এগোতে থাকে পাকিস্তান। হায়দার আলী (৭) ফিরলেও দলকে চাপের মুখে পড়তে দেননি তিনি।
মোহাম্মাদ হাফিজের সঙ্গে ৮০ রানের জুটি গড়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১৫তম ফিফটি তুলে নেন পাকিস্তানি অধিনায়ক। বাবর বিদায় নেন দলীয় ১৪২ রানে। তার ৫৫ বলে ৮২ রানের ঝড়ো ইনিংসটি সাজানো ছিল ৯ চার ও ১ ছয়ে। এরপর জয়ের জন্য ১ রান প্রয়োজন থাকতে মুজারাবানির দ্বিতীয় শিকার হয়ে সাজঘরে ফেরেন হাফিজ (৩৬)। জয়ের কাজটি সারেন খুশদিল শাহ (৫)। কোনো রান না করে অপরাজিত থাকেন মোহাম্মদ রিজওয়ান।
