ভারতে পাচারকালে ২২৫ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে পুলিশ

শাহিনুর আলম শাহিন,হিলি( দিনাজপুর) প্রতিনিধি ।।

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে অভিযান চালিয়ে ২২৫ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে পুলিশ।

রবিবার(১৫ নভেম্বর) সকালে হিলি স্থলবন্দরের চারমাথার পার্শ্বের একটি সড়কে ভারতীয় ট্রাকে তোলার সময় সিরাপগুলি জব্দ করে পুলিশ।

হাকিমপুর থানার এসআই নিহার চন্দ্র রায় বলেন, হিলি স্থলবন্দরে পণ্য খালাস করে ভারতে প্রবেশের সময় ভারতীয় খালি ট্রাকে যৌনউত্তেজক সিরাপ উত্তোলন করা হচ্ছে একটি গোয়েন্দা সংস্থার এমন রিপোর্টের ভিত্তিতে রবিবার সকালে হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ের পার্শ্বের এলাকায় অবস্থান নেয় পুলিশ।

এসময় ভারতীয় একটি ট্রাকে এক যুবককে ব্যাগ উঠিয়ে দিতে দেখে ধাওয়া দেয়। এসময় সে তার হাতে থাকা ব্যাগটি ফেলে রেখে পালিয়ে যায়। পরে ব্যাগটি উদ্ধার করে তার ভেতর হতে যৌনউত্তেজক টাচ নামক সিরাপ উদ্ধার করা হয়।

Share this news as a Photo Card

16 November 2020

ভারতে পাচারকালে ২২৫ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে পুলিশ

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে