একদম নতুন মিসাইলে সুসজ্জিত বিশাল আকারের ওয়ারশিপ চালু করেছে ইরান

শেখ আল মাসুদ,ইরান ।।
একদম নতুন মিসাইলে সুসজ্জিত বিশাল আকারের ওয়ারশিপ চালু করেছে ইরান।ইরান তাদের সোশ্যাল মিডিয়াতে এই ওয়্যারশিপের ফটো এবং ভিডিও দুটোই প্রকাশ করেছে।
রেভোলিউশনারি গার্ড কর্পস এক বিশাল দেড়শো মিটার দীর্ঘ, ৪,০০০ টন মাল্টিরোল জাহাজ উন্মোচন করেছে যা সমুদ্র পরিচালনার কাজ করতে সক্ষম।এমনটাই জানিয়েছে ইরানের সংবাদ মাধ্যমগুলো।
নিহত হওয়া আইআরজিসি নেভির কমান্ডার আবদুল্লাহ রুদাকির সম্মানে শহীদ রৌদাকী নামকরন করা হয়েছে এই সার্ফেস ভেসেলের, ইরানের মতে এই নতুন যুদ্ধ জাহাজ হেলিকপ্টার, ড্রোন, ফাস্ট অ্যাটাক মিসাইল বোট সহ একাধিক অ্যান্টি এয়ার ডিফেন্স সিস্টেম একাধিক সিস্টেম বহন করতে সক্ষম। এতে খোরদাদ মিসাইল সিস্টেম ডেপ্লয় করা আছে যে মিসাইল দিয়ে ২০১৯ সালের মাঝ বরাবর হরমুজ প্রনালিতে অপারেশনাল কাজ উড়তে থাকা আমেরিকার ২০০ মিলিয়ন ডলারের ড্রোনকে শুট ডাউন করা হয়েছে।
এতে রয়েছে 3D পেইসড অ্যারি রাডার, এবং মিসাইল ও উন্নত মানের কমিউনিকেশন সিস্টেম। আরও রয়েছে ৪ টি লং রেঞ্জ অ্যান্টি শিপ মিসাইল, ৬ টি Ababil-2 ড্রোন একটি Bell 212 হেলিকপ্টার এবং একদম সামনে রয়েছে অ্যান্টি এয়ার ক্র্যাফট গান।
দেখা যাক ব্যাটল ফিল্ডে এই সার্ফেস ভেসেল দিয়ে ইরান কেমন ধরনের পারফর্মেন্স করে। আমরা সেটা দেখার অপেক্ষায় আছি।
