ব্যাংকে টাকা পাঠানো নিয়ে নতুন নিয়ম চালু করল সৌদি আরব সরকার

ওমর ফারুক,সৌদি আরব ।।

এখন থেকে সৌদির সকল লোকাল ব্যাংকে টাকা পাঠানো যাবে খুব সহজেই। সৌদিতে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে মাত্র ২৪ ঘন্টাই টাকা আদানপ্রদান করা যাবে! সম্প্রতি এক ঘোষণায় এমনটাই জানিয়েছে সৌদি অ্যারাবিয়ান মনেটারি অথোরিটি (SAMA) এর এক্সিকিউটিভ ডিরেক্টর।

SAMA এর এক্সিকিউটিভ ডিরেক্টর ফাহদ আলআকিল জানান, চলতি বছর শেষ হবার পূর্বেই ব্যাংকগুলোর মধ্যে টাকা আদানপ্রদানে নতুন নিয়ম চালু করা হবে, যার ফলে ২৪ ঘন্টাই এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে টাকা পাঠানো যাবে

তিনি জানান, বর্তমানে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর সময় দুপুর ৩টা পর্যন্ত, এরপরে কোন টাকা ট্রান্সফার করা হলে সেটা পরবর্তী দিনে গিয়ে ট্রান্সফার হয়। চলতি বছরের মধ্যে নতুন চালু করা সিস্টেমে ২৪ ঘন্টা জুড়েই ব্যাংকগুলোর মধ্যে টাকার আদানপ্রদান চলবে