ভোলায় পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিস উদ্বোধন

ভোলা প্রতিনিধি ।।

ভোলা জেলার লালমোহন উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিস কমপ্লেক্স উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার(৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় অফিস কমপ্লেক্স উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।

পৌরসভার ১ নং ওয়ার্ড এলাকায় অবস্থিত প্রায় তিন একর জমির উপর একটি ৬-তলা ভবন, দুইটি ৩-তলা ভবন এবং একটি ২-তলা ভবনসহ মোট চারটি ভবন নয়কোটি ৮০ লাখ টাকা ব্যায়ে  এ নির্মান কাজ করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড।

ভোলায় পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার এস এম শাহিন হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক আবুল বাশার, লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক সফিকুল ইসলাম বাদল প্রমুখ।