আদমদীঘিতে আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

আহসান হাবিব শিমুল,আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি ।।

বৃহস্পতিবার(৩ ডিসেম্বর) দুপুরে বগুড়ার সান্তাহার এলএসডিতে চলতি আমন মৌসুমের ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আভ্যন্তরিন সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম রাব্বানি, কৃষি কর্মকর্তা কৃষিবীদ মিঠু চন্দ্র অধিকারী, সান্তাহার কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারের (সিএসডি) ব্যবস্থাপক দুলাল উদ্দিন খান, সান্তাহার এলএসডি ইনচার্য কৃষ্ণ চন্দ্র বর্মন, উপজেলা আওয়ামীলীগ নেতা সাজেদুল ইসলাম চম্পা, বিআরডিবি’র চেয়ারম্যান মিজানুর রহমান বাবু, জাপা নেতা আব্দুল লতিফ প্রমুখ। উদ্বোধনী দিনে সান্তাহারের মৌ অটোমেটিক চাল কল মালিক নুরুল ইসলাম প্রতিটি ৩০কেজি ওজনের এক হাজার বস্তা চাল সরবরাহ এবং ডাব্লু,কিউ,এস,সি গ্রহন করেন।