নুরনগর ক্যাটারিং সার্ভিসের শুভ উদ্বোধন

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি ।।

শ্যামনগর উপজেলার নুরনগর ক্যাটারিং সার্ভিসের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল দুপুর ১টায় নুরনগর পুরাতন মৎস্য সেট সংলগ্ন আজিজ মার্কেটের ২য় তলায় উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যাক্তিদের সাথে মতবিনিময় ও প্রতিভোঁজের আয়োজন করা হয়।

নুরনগর ক্যাটারিং সার্ভিসের পরিচালক মোঃ ফারুক হোসেন বক্তব্য কালে বলেন নুরনগর ক্যাটারিং সার্ভিসের সদস্যরা শুধু মাত্র বিভিন্ন অনুষ্ঠানে খাদ্য পরিবেশন করবে না, সাথে সাথে সমাজ কল্যাণ মূলক বিভিন্ন কর্মকান্ডে নিজেদের নিয়োজিত করা তাদের মূল উদ্দেশ্য।

মোঃ আব্দুর রশিদ এর সঞ্চালনায় এবং পরিচালক মোঃ ফারুক হোসেন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আলহাজ মীর আলী মোল্যা, বিশেষ অতিথি হিসেবে ছিলেন নুরনগর ইউনিয়ন আ“লীগের সাধারন সম্পাদক এস এম সোহেল রানা বাবু, যুগ্ম সাধারন সম্পাদক জি এম মুনির আহমেদ, প্রভাষক আছাদুজ্জামান, শিক্ষক সুশান্ত কুমার ঘোষ, ইউডিসি মোঃ রাশেদ, সাংবাদিক এস এম জাকির হোসেন, সাংবাদিক পলাশ দেবনাথ, বিশিষ্ট ব্যাবসায়ী আনিছুর রহমান,মোঃ খলিলুর রহমান প্রমূখ।

Share this news as a Photo Card

05 December 2020

নুরনগর ক্যাটারিং সার্ভিসের শুভ উদ্বোধন

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে