বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে লক্ষ্মীপুরে হর্কাসলীগের প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিনিধি ।।

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ও পৌর হর্কাসলীগের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

রবিবার(৬নভেম্বর) বিকেলে বাংলাদেশ আওয়ামী হকার্স লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং হর্কাসলীগের সম্মেলনে প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক (বিএলএপ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নবী নেওয়ার করিম বকুল চৌধুরী ছোট ভাই নবী মাহেনুর করিম চৌধুরী মান্নুর নেতৃত্বে রায়পুর পৌরসভায় মানবন্ধন ও প্রতিবাদ সভা কর্মসূচী করা হয়।এই সময় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা ও রায়পুর পৌর হর্কাসলীগের নেতৃত্ব বৃন্দ।

এ সময় বক্তারা বলেন, রাতের আধারে যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গেছে তারা দেশের শত্রু। এদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করতে হবে।এদের দ্রুত প্রতিহত করা প্রয়োজন। দেশ এখন এগিয়ে যাচ্ছে সে কারনে সরকার বিরোধী কিছু দুস্কৃতিকারী দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরী করতে চাচ্ছে। কিন্তু কোন ভাবেই তা মেনে নেওয়া হবেনা। দ্রুত সময়ের মধ্যে এই সকল ব্যাক্তিদের আইনের আওতায় এনে বিচার করা হবে।জাতির জনকের প্রতি কোন প্রকার অসম্মান করা হলে কাউকেই ছাড় দেয়া হবেনা বলে হুঁশিয়ার করেছেন স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ।