ক্যাচ মিসের মাশুল দিল চট্টগ্রাম

অনলাইন ডেস্ক ।।

মুক্তার আলীর বলটা ব্যাটেই লাগাতে পারেননি রাকিবুল হাসান। জয় নিশ্চিত হতেই দিগন্ত জোড়া হাসি মুশফিকুর রহিমের। আনন্দে বলটা লাথি মারলেন তিনি। বেক্সিমকো ঢাকার ডাগআউটও তখন উদ্বেলিত। মুষ্টিবদ্ধ হাত শূন্যে ছুঁড়লেন হেড কোচ খালেদ মাহমুদ সুজনসহ অন্যরা।

গাজী গ্রুপ চট্টগ্রাম-বেক্সিমকো ঢাকা টুর্নামেন্টের শিরোপা প্রত্যাশী দুই দল। তাদের আগের সাক্ষাতে ৮৮ রানে অল আউট হয়ে ৯ উইকেটে হেরেছিল ঢাকা। রবিবার সেই হারের শোধ নিতে পেরে যারপরনাই খুশি মুশফিক বাহিনী। দুই শক্তিশালী দলের মাঝে প্রতিদ্বন্দ্বিতার তেজও টের পাওয়া গেল। মিরপুর স্টেডিয়ামে চট্টগ্রামকে ৭ রানে পরাজিত করেছে ঢাকা। পাঁচ ম্যাচে চট্টগ্রামের এটি প্রথম হার, ছয় ম্যাচে ঢাকার এটি তৃতীয় জয়।

সংক্ষিপ্ত স্কোর

ঢাকা: ২০ ওভারে ১৪৫/৪

চট্টগ্রাম: ২০ ওভারে ১৩৮/৯

ফল: ঢাকা ৭ রানে জয়ী

ম্যাচ সেরা: মুশফিকুর রহিম (ঢাকা)