দুমকীতে সড়ক দূর্ঘটনায় ইউপি সদস্যের মৃত্যু

মো. সুমন মৃধা, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে দুমকি-বাউফল সড়কে থানা ব্রিজ এলাকায় সড়ক দূর্ঘটনায় মো. আলমগীর হোসেন মৃধা (৫৮) নামে এক ইউপি সদস্য মৃত্যু বরন করেছে।
গতকাল বৃহস্পতিবার (১০ডিসেম্বর) থানা ব্রিজ সংলগ্ন মৃধা ইলোকট্রনিক্স এর সামনে রাস্তা অতিক্রমকালে দ্রুতগতির একটি মোটরসাইকেল ধাক্কা মেরে তাকে রাস্তায় ফেলে দেয়। স্থানীয় লোকজন ও স্বজনরা খবর পেয়ে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে লুথ্যারাণ হাসপাতালে নেওয়ার পর অবস্থা সংকটাপন্ন দেখে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে চিকিৎসক।
বরিশাল নেওয়ার পথে লেবুখালী ফেরিঘাটে আলমগীর হোসেন মৃধা মৃত্যু বরন করেন।তিনি শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের বর্তমান ৯নং ওয়ার্ড সদস্য এবং বশিরিয়া আলিম মাদ্রাসার শিক্ষক ছিলেন।
পুলিশ ঘাতক মোটরসাইকেলসহ চালক রুবেল কাজীকে (২৮) আটক করেছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান জানান, বিশেষ আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।
