বাজার পরিচালনা কমিটির নির্বাচনে সম্ভব্য প্রার্থীদের প্রচারনা

শাকিল মাহমুদ,কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি।
লক্ষীপুরের কমলনগর উপজেলার চর লরেন্স বাজার পরিচালনা কমিটির নির্বাচনে সম্ভব্য প্রার্থীদের  প্রচার প্রচারনা শুরু করতে দেখা গেছে।
(১২ ডিসেম্বর) শুক্রবার প্রার্থীদের প্রচারণা ছিলো চোখে পড়ার মতো।দীর্ঘ ১১বছর পর এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।বাজারে ব্যবসায়ী ও ঘর মালিকদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে।ব্যবসায়ী ও ঘর মালিকদের কাছে সম্ভব্য প্রার্থীরা দোয়া ও সমর্থন চাচ্ছেন।প্রচারনায় ব্যস্ত সময় পার করতেছেন প্রার্থীরা।
সম্ভব্য প্রার্থীরা বলেন, বাজার পরিচালনা কমিটিতে তারা যদি আসতে পারে তাহলে বাজারের সকল উন্নয়ন মূলক কাজ করবেন বলে ভোটারদেরকে আসস্ত করেন।
বাজার ব্যবসায়ীরা বলেন,বাজারে দীর্ঘ প্রতিশ্রতির মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে,আমরা চাই যাদের দ্বারা আমাদের বাজার উন্নয়ন, নিরাপত্তা,ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা থাকবে আমরা সেসব  প্রার্থীদেরকে চাই।
 যানা যায়,আগামি ৯-১০ ডিসেম্বর চর লরেন্স বাজার পরিচালনা কমিটির নির্বাচনের মনোনায়ন ফরম বিক্রি ও গ্রহন করা হয়েছে।মোট ফরম বিক্রি ও গ্রহন করেছে বিভিন্ন পদে ৩৪ টি ফরম।১৩ ডিসেম্বর মনোনায়ন ফরম জমা দেওয়ার শেষ দিন।১৫ ডিসেম্বর মনোনায়ন ফরম যাচায় বাছায়, ১৭ ডিসেম্বর  মনোনায়ন পত্র প্রত্যাহার ও চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ।১৮ ডিসেম্বর প্রতিক বরাদ্দ দেওয়া হবে।অবশেষে সকল জল্পনা কল্পনার মধ্য দিয়ে ২৬ ডিসেম্বর নির্বাচনের দিন/ভোটগ্রহন ও ফলাফল প্রকাশ করা হবে।