আসন্ন চর লরেন্স বাজার কমিটির নির্বাচনে সাধারন সম্পাদক প্রার্থী ফিরোজ উদ্দিন ভূঁইয়া

শাকিল মাহমুদ,কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি।
লক্ষীপুরের কমলনগরে চর লরেন্স বাজার পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।এ নির্বাচনে সাধারন সম্পাদক পদে নির্বাচন করবেন লরেন্স বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও ভূঁইয়া পরিবারের সন্তান জনাব,ফিরোজ উদ্দিন ভূঁইয়া।তিনি ইতিমধ্য মনোনয়ন ফরম জমা দিয়েছেন। ও প্রচার প্রচারনায় ব্যস্ত সময় পার করতেছেন।ভোটারদের ধারে ধারে ভোট ও দোয়া সমর্থন চাচ্ছেন।
যানা যায়,আসন্ন চর লরেন্স বাজার পরিচালনা কমিটির নির্বাচন ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।১৮ ডিসেম্বর নির্বাচনের প্রতিক বরাদ্দ দিবে বলে জানা যায়।তারই ধারাবাহিকতায় নির্বাচনকে ঘিরে প্রচার প্রচারনায় চালিয়ে যাচ্ছে।দীর্ঘ প্রতিশ্রতির পর এ নির্বাচন হতে যাচ্ছে।ভোটারদের মধ্য আনন্দ দেখা যাচ্ছে।
সাধারন সম্পাদক প্রার্থী ফিরোজ উদ্দিন ভূঁইয়া বলেন আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হই তাহলে বাজারের সকল উন্নয়নমূলক কাজ করবো বলে প্রতিশ্রতি দেন।ব্যবসায়ী ও ঘরমালিকদের বিপদে আপদে পাশে থাকবেন বলে আসস্ত করেন।সকলের সমন্নয়ে বাজারকে উন্নয়ন মূলক কাজ করবেন বলে জানান।
