আশাশুনি থানায় বিশেষ অভিযানে ওয়ারেন্ট ভূক্ত ১৩ জন আসামী গ্রেফতার

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি ।।
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম(বার) মহোদয়ের দিক নির্দেশনায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার, দেবহাটা সার্কেল জনাব মোঃ শেখ ইয়াছিন আলী স্যারের তত্ত্বাবধানে এবং আশাশুনি থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব মোহাম্মাদ গোলাম কবির এবং পুলিশ পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান এর নেতৃত্বে আশাশুনি থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে ইং-১৪/১২/২০২০ তারিখ এসআই (নিঃ) ফকির জুয়েল রানা, এসআই (নিঃ) গাজী নূর নবী, এসআই (নিঃ) মোঃ নবাব আলী, এসআই (নিঃ) মোঃ জাহাঙ্গীর হোসেন, এএসআই (নিঃ) মোঃ কবির হোসেন, এএসআই (নিঃ) দেবাশিষ মন্ডল, এএসআই (নিঃ) মোঃ নাজিম উদ্দীন সঙ্গীয় ফোর্স এর সহায়তায় ওয়ারেন্ট মূলে আসামী ১. আঃ সবুর, পিং-সামছুর বিশ্বাস, সাং-দাদপুর, ২. মতি মোল্যা, পিং-বাবর আলী মোল্যা ওরফে বাবু মোল্যা, ৩. আক্তার মোল্যা, পিং-বাবর আলী ওরফে বাবু, উভয় সাং-কল্যানপুর, ৪. মনিরুল ঢালী, পিং-নুরু ঢালী, সাং-রাজাপুর, ৫. মোঃ বিল্লাল হোসেন, পিং-আব্দুল হাকিম সরদার, সাং-বেউলা, ৬. প্রনব সানা, পিং-মৃত সত্য রঞ্জন সানা, সাং-রামনগর, ৭. মোঃ ইলিয়াচ সরদার, ৮. মোঃ ইদ্রিস আলী, ৯. মোঃ সুলতান সরদার, সর্ব পিং-মৃত মোছেল উদ্দীন সরদার, সাং-পুরহিতপুর, ১০. তারক দাস, পিং-মৃত বলাই দাস, সাং-গোঁদাড়া উত্তর পাড়া, ১১. আব্দুল আলিম মোল্যা, পিং-আব্দুর রশিদ মোল্যা, সাং-শ্রীকলস এপি সাং-মানিকখালী চর, ১২. মোঃ হাকিম গাজী, পিং-মৃত জেহের গাজী, সাং-বড়দল, ১৩. মোঃ আলমগীর হোসেন, পিং-বাবর আলী গাজী, সাং-সোদকনা, সর্ব থানা-আশাশুনি, জেলা-সাতক্ষীরাদেরকে তাহাদের নিজ নিজ বাড়ী হইতে গ্রেফতার করেন।
আসামীদেরকে বিচারার্থে ইং-১৫/১২/২০২০ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
