নুরনগরের বিভিন্ন প্রতিষ্ঠানে মহান বিজয় দিবস উৎযাপন

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি ।।

শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়নে সারাদেশের ন্যায় বিভিন্ন প্রতিষ্ঠানে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উৎযাপন উপলক্ষ্যে নানাবিধ কর্মসূচী পালিত হয়েছে। দিনের শুরুতেই বিজয় দিবসে সকল শহীদদের স্মরণে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। এর পর নুরনগর ইউনিয়ন আওয়ামীলীগ ও সরকারী প্রতিষ্ঠান, বেসরকারী প্রতিষ্ঠান সহ নুরনগর বাজারের সকল ব্যাবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তলোন করতে দেখা যায়।

সকাল ৮টা৩০মিনিটে নুরনগর ইউনিয়ন পরিষদ,নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়,নুরনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং অনান্য প্রতিষ্ঠান একযোগে বিজয় র‌্যালী বের করে। র‌্যালীটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ইউনিয়ন আওয়ামীলীগ অফিসে এসে শেষ হয়। এছাড়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে মনোজ্ঞ জারী গানের আয়োজন করা হয়।

ইউনিয়ন আওয়ামীলীগ অফিসের সামনের মাঠে আলোচনা সভা ও মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু বিষয়ক আলোচনা সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

মহান বিজয় দিবস উৎযাপন অনুষ্ঠানে নুরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জি এম হাবিবুর রহমান হবির সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক এস এম সোহেল রানা, সাবেক ইউনিয়ন আ”লীগ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ মজিদ, সহ-সভাপতি সাইদুর রহমান,যুগ্ম সাধারন সম্পাদক অরুণ মূখার্জী, নুরনগর নবীন সংঘের আহবায়ক ও বাংলাদেশ যুবলীগ উপজেলা শাখার সদস্য এস এম সাইফুল্যাহ আল মামুন , ইউনিয়ন আ“লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ খলিলুর রহমান,ইউপি সদস্য মীর আলী মোল্যা, সাবেক ইউপি সদস্য আব্দুল গফ্ফার সহ অত্র ইউনিয়ন আওয়ামীলীগ ও ওয়ার্ড পর্যায়ের সকল নেতাকর্মী।