বিজয় দিবসে বাংলাদেশী এক রাখালকে বুড়িমারি সীমান্তে গুলি করে হত্যা করল ভারতীয় বিএসএফ

মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি ।।

বিজয় দিবসে বাংলাদেশী এক রাখাল কে বুড়িমারি সীমান্তে গুলি করে হত্যা করল ভারতীয় বিএসএফ জওয়ানরা।

নিহত বাংলাদেশী রাখালের নাম জাহিদুল ইসলাম (২২),পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে নিহত জাহিদুল।বিএসএফের হাতে নিহত জাহিদুল ইসলামের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন,৬১ বিজিবি ব্যাটালিয়নের শমসের নগর কোম্পানি কমান্ডার সুবেদার আজহারুল ইসলাম।

স্থানীয়দের কাছে ঘটনার সুত্র হিসেবে জানা যায়, ১৬ডিসেম্বর বুধবার ভোরে ভারত বাংলাদেশ সীমান্তের ৮৫২ নং মেইন পিলারের সাব পিলার পাঁচ এর সীমানায়, কাঁটাতার ভেদ করে গরু আনতে যায় বাংলাদেশী কয়েকজন রাখাল।

গরু নিয়ে ফিরে আসার সময় ভারতের রতনপুর ও কৌসিক বিএসএফ ক্যাম্পের জওয়ানদের টহলের সামনে পড়ে,এ সময় বিএসএফ জওয়ানরা গুলি ছুড়লে ঘটনাস্থলে জাহিদুল মারা যায়,ভারতীয় দুই চোরাকারবারি সহ অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।

দুপুর পর্যন্ত নিহত রাখাল জাহিদুলের লাশ শ্রীরামপুর সীমান্তের ভারতীয় অংশে পড়ে থাকতে দেখা যায়,দুপুর দুটার পরে ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার পুলিশ এসে লাশটি ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

শমসের নগর বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার আজহারুল ইসলাম জানান ভারতীয় বিএসএফ ১৪০ ব্যাটালিয়নের রতনপুর কোম্পানি কমান্ডার কে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।