ফকিরহাটে কোডেকের উদ্যোগে শীতবস্ত্র ও হুইলচেয়ার বিতরণ

মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বাগেরহাটের ফকিরহাটে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর উদ্যোগে দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে ৪৫ জনকে কম্বল এবং প্রতিবন্ধীদের মাঝে ৫ টি হুইলচেয়ার  বিতরণ করা হয়।

এরিয়া ম্যানেজার আসাদুজ্জামান এর সভাপতিত্বে বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকাল ১০ টায় কোডেকের ফকিরহাট শাখা কার্যালয়ে  অনুষ্ঠিত হয়।

কোডেকের উদ্যোগে বাগেরহাটে মোট ৭০০ জনকে কম্বল ও ২৭ জনকে হুইলচেয়ার এবং ৮ টও শেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম কুমার সমাদ্দার।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,
আনন্দ টেলিভিশন এর জেলা প্রতিনিধি ও ফকিরহাট উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিহাব উদ্দিন রুবেল।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, শাখা ব্যাবস্থাপক আবু সাঈদ,উপ শাখা ব্যাবস্থাপক মোঃ শাহাজামান, সাংবাদিক মোঃ সাগর মল্লিক, সাংবাদিক মোঃ হাবিবুর রহমান।

Share this news as a Photo Card

18 December 2020

ফকিরহাটে কোডেকের উদ্যোগে শীতবস্ত্র ও হুইলচেয়ার বিতরণ

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে