১৫৬ রানের টার্গেট নিয়ে খেলছে চট্টগ্রাম

অনলাইন ডেস্ক ।।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে গাজী গ্রুপ চট্টগ্রামকে ১৫৬ রানের টার্গেট দিয়েছে জেমকন খুলনা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে খুলনা। দলের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
শুক্রবার(১৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে জেমকন খুলনাকে ব্যাটিংয়ে পাঠান চট্টগ্রামের অধিনায়ক মোহাম্মদ মিথুন।
ম্যাচের প্রথম বলেই নাহিদুল ইসলামের বলে মোসাদ্দেকের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান জহুরুল ইসলাম। দলীয় ২১ রানে ফিরে যান ইমরুল কায়েস। ব্যক্তিগত ২৫ রানে দলকে বিপদে ফেলে ফিরে যান জাকির হোসেন। ভাল কিছু করার আভাস দিলেও নিজের ইনিংসকে বড় করতে পারেনি আরিফুল হক। তিনি ২৩ বলে ২১ রান করেন।
চট্টগ্রামের হয়ে নাহিদুল দুটি, শফিউল দুটি, মোসাদ্দেক ও মোস্তাফিজুর রহমান একটি করে উইকেট নেন।
