বুড়িমারি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশী জাহিদুলের লাশ ফেরত দিল

মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি ।।

বুড়িমারি সীমান্তে বাংলাদেশী রাখাল জাহিদুল(২১)এর লাশ ফেরত দিল ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।নিহত জাহিদুলের লাশ পতাকা বৈঠকে জাহিদুলের পিতার হাতে তুলে দেন মেখলিগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার১৮ডিসেম্বর লালমনিরহাট জেলা পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর সীমান্তে,ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ও বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি) সদস্যদের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। শ্রীরামপুর বিওপি কোম্পানি কমান্ডারের আহ্বানে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।পতাকা বৈঠকে বিএসএফের গুলিতে নিহত, বাংলাদেশী রাখাল জাহিদুলের লাশ, নিহতের পিতা দুলাল মিয়ার হাতে তুলে দেন মেখলিগঞ্জ থানা পুলিশ। এ সময় ভারতীয় বিএসএফ ব্যাটালিয়ন ১৪০ এর রতনপুর বিওপি কোম্পানি কমান্ডার, মেখলিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন্ত কুমার মহন্ত,৬১ বিজিবি ব্যাটালিয়ন শ্রীরামপুর কোম্পানি কমান্ডার সুবেদার ইজহারুল ইসলাম বৈঠকে উপস্থিত ছিলেন ।

গত ১৬ই ডিসেম্বর ভোরে বাংলাদেশী রাখাল নিহত জাহিদুল সহ সাত আট জনের একটি দল, গরু নিয়ে শ্রীরামপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ প্রবেশের চেষ্টা করে,ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী রতনপুর বিএসএফ ক্যাম্পের টহলদলের সামনে তারা পড়ে, বিএসএফ সদস্যরা রাবার বুলেট ছুঁড়লে ঘটনাস্থলে জাহিদুল (২১) মৃত্যুবরণ করে,দুপুর পর্যন্ত নিহত জাহিদুলের লাশ সীমান্তে পড়ে থাকলে মেখলিগঞ্জ থানা পুলিশ লাশ পোস্টমর্টেম এর জন্য নিয়ে যায়।

বুড়িমারি সীমান্তের শ্রীরামপুর বিওপির কোম্পানি কমান্ডার লাশের পরিচয় নিশ্চিত হয়ে,ঐ দিন পতাকা বৈঠকের আহ্বান করে ভারতীয় রতনপুর বিএসএফ কোম্পানি কমান্ডার বরাবরে।

রতনপুর বিএসএফ কোম্পানি কমান্ডার পতাকা বৈঠকের সাড়া দিয়ে নিহত জাহিদুলের লাশ ফেরত দিল।