দেশের প্রতিটি ইউনিয়নে বঙ্গবন্ধুর ভাষ্কর্য নির্মাণ করা হবে: খাদ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক ।।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশের প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে বঙ্গবন্ধুর ভাষ্কর্য নির্মাণ করা হবে এবং কেউ এসব ভাস্কর্য ভাঙ্গার উদ্দেশ্যে হাত দিলে কঠোরভাবে প্রতিরোধ না প্রতিহত করা হবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা ভাস্কর্য পাহারা দেবেন। দেশে উগ্রবাদী গোষ্ঠী আবারও মাথা চাড়া দেয়ার চেষ্টা করছে।

শুক্রবার(১৮ ডিসেম্বর) বিকেলে নওগাঁর মহাদেবপুরে জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, যারা ভাষার জন্য জীবন দিয়েছে তাদের সম্মানের জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রসায় বাধ্যতা মূলকভাবে শহীদ মিনার তৈরী করা হবে। আমারা যদি সকলে একত্রিত থাকি কারো ক্ষমতা নেই এসব শহীদ মিনার ও ভাস্কর্য ভাঙ্গার।

ছাত্রলীগের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আদর্শে ছাত্রলীগের নেতাকর্মীদের গড়ে উঠতে হবে। ছাত্রলীগে কোন মাদকাসক্ত, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজের স্থান হবে না বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী।

উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুর মোর্শেদের সভাপতিত্বে সম্মেলনে অ্যাডভোকেট শহিদুজ্জামান সরকার এমপি ও ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব ভোদন, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি আপেল মাহমুদ, জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী, সাধারণ সম্পাদক আমানুজ্জামান শিউলসহ কেন্দ্রীয় ও স্থানীয় ছাত্রলীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Share this news as a Photo Card

19 December 2020

দেশের প্রতিটি ইউনিয়নে বঙ্গবন্ধুর ভাষ্কর্য নির্মাণ করা হবে: খাদ্যমন্ত্রী

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে