মোংলায় দেশ রুপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বাগেরহাটের মোংলায় দেশ রুপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

রবিবার (২০ ডিসেম্বর) বিকেলে মোংলা প্রেসক্লাব মিলনায়তনে পত্রিকাটির দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, আসন্ন মোংলা পোর্ট পৌরসভা নিবার্চনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, মোংলা থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল বাহার চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মোতালেব ও আহসান হাবিব হাসানসহ অন্যান্যরা।

কেক কাটা শেষে প্রেসক্লাব চত্বর থেকে বের হওয়া র‍্যালীতেও খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।