রণবীরের সঙ্গে প্রেম ছাড়া কী আমার কোনো কাজ নেই

বিনোদন ডেস্ক ।।

বলিউডে এ সময়ের শীর্ষ নায়িকা আলিয়া ভাট। একাধিক ব্লকবাস্টার মুভির আনন্দ ও ক্রিটিকদের প্রশংসায় ভাসা এই তারকাকে নিয়ে গত ১ বছর ধরে চলছে ভিন্ন আলোচনা।

আর এ নিয়েই খানিক চটেছেন আলিয়া। কারণ ভারতীয় গণমাধ্যম এখন আলিয়ার নতুন ছবির সাবজেক্ট নয়, রণবীরের সঙ্গে আলিয়া কোথায় কোথায় গেলেন তা নিয়ে ব্যস্ত। নিজের কাজের প্রতি আলোচনা শুনতে চাওয়া আলিয়া তাই বলেই ফেললেন এক সাংবাদিককে—‘আরে ভাই, রণবীরের সঙ্গে প্রেম ছাড়া কী আমার কোনো কাজ নেই!