কোভিড-১৯ টিকা নিলেন জো বাইডেন

অনলাইন ডেস্ক ।।

ফাইজারের কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী জো বাইডেন।

বাইডেন বলেছেন, যে আমেরিকানদের জন্য এটি নিরাপদ তা বোঝাতেই তিনি টিকা নিয়েছেন।

এর আগে বর্তমান ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং সংসদের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি টিকা গ্রহণ করেন।

এদিকে গত সপ্তাহে মডার্নার টিকার অনুমোদন দেয়ার পর রোববার থেকে দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে এটি দেয়া শুরু হয়েছে।

এখন পর্যন্ত পাঁচ লাখ আমেরিকান টিকা গ্রহণ করেছেন।