অ্যাম্বুলেন্সে করে ইয়াবা ট্যাবলেট পাঁচার

সাজ্জাদ হোসেন চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি ।।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মুহাম্মদ আলী হোসেন এর দিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) জনাব শাহ মোঃ আব্দুর রউফ এর তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) জনাব কামরুল ইসলাম এর নেতৃত্বে ২নং বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন নিউমার্কেট মোড় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১০,০০০ পিস ইয়াবা ও ০১টি অ্যাম্বুলেন্স সহ আঃ কাদির খান (৪৮) ও মোঃ রিফাত হোসেন (১৯)কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।