সান্তাহারে আওয়ামীলীগ প্রার্থীর নিকট থেকে টাকা নেয়ায় বিএনপির ৪ নেতাকে বহিস্কারের সুপারিশ

আহসান হাবিব শিমুল,আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি ।।

আসন্ন দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে বগুড়ার সান্তাহারে আওয়ামীলীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীর নিকট থেকে টাকা গ্রহন করে মনোনয়ন পত্র জমা না দেওয়ার অভিযোগে দুই কাউন্সিলর প্রার্থীসহ ৪ নেতাকে দল থেকে বহিস্কারের জন্য বগুড়া জেলা কমিটির নিকট সুপারিশ করেছে সান্তাহার পৌর বিএনপি।

সান্তাহার পৌর বিএনপি’র আহবায়ক মজিবর রহমান ও যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম স্বাক্ষরিত পত্র সূত্রে জানা গেছে, সান্তাহার পৌরসভার আসন্ন নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচনের জন্য সান্তাহার পৌর বিএনপি’র সদস্য জাহিদুল ইসলাম ও পৌর যুবদলের সদস্য মাহমুদুল আলম দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

এরপর তারা পৌর যুবদলের সাবেক সভাপতি মামুনুর রশিদ এবং থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহফুজুল হক টিকনের সহযোগিতায় নির্বাচন থেকে সরে দাড়ানোর বিনিময়ে আওয়ামীলীগ দলীয় প্রার্থী আব্দুল কুদ্দুসের নিকট থেকে মোটা অংকের টাকা গ্রহন করেন। এজন্য তারা দু’জনই মনোনয়নপত্র জমা দেওয়া থেকে বিরত থাকেন। ফলে আওয়ামীলীগ দলীয় একমাত্র প্রার্থী আব্দুল কুদ্দুস বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী হয়।

বিষয়টি নিশ্চিত হবার পর সান্তাহার পৌর বিএনপি মঙ্গলবার জরুরি সভা করে। ওই সভা থেকে এই ৪ জনকে দল থেকে বহিস্কারের জন্য জেলা কমিটিতে সুপারিশ পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

24 December 2020

সান্তাহারে আওয়ামীলীগ প্রার্থীর নিকট থেকে টাকা নেয়ায় বিএনপির ৪ নেতাকে বহিস্কারের সুপারিশ

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে