কিশোরগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত ৩০

অনলাইন ডেস্ক ।।
কিশোরগঞ্জের ইটনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে তুমুল সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৩০ জন। ইটনা থানার ওসি মোর্শেদ জামান গণমাধ্যশকে এ খবর নিশ্চিত করেছেন।
শনিবার(২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মৃগা ইউনিয়নের শান্তিপুর ও প্রজারকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন প্রজারকান্দা গ্রামের নুরুল ইসলামের ছেলে বাদল মিয়া (৪০) এবং শান্তিপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মিরাজ মিয়া (৭০)। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
ইটনা থানার ওসি জানান, আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মৃগা ইউনিয়নের শান্তিপুর ও প্রজারকান্দা গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়।
